• Parliament Watch
  • একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠক

একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠক

সংসদ প্রতিবেদক / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ:

একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠক আজ কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, এ বি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ৩০তম সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; বীর মুক্তিযোদ্ধাগণের চিকিৎসার জন্য বার্ষিক প্রদেয় ৭৫,০০০/= (পঁচাত্তর হাজার) টাকা মাসিক ভাতার সাথে সমন্বয়; মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষে-বিপক্ষে মোট মামলার সংখ্যা, কয়টি মামলা নিষ্পত্তি হয়েছে তার সংখ্যা; মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান কমপ্লেক্স ভবন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ সিরাজুল ইসলাম এর নিকট হতে প্রাপ্ত আবেদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে লালমনিরহাট জেলায় বীর মুক্তিযোদ্ধা সমাধি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই ভেঙ্গে পড়া ও নামফলক মুছে যাওয়ার কারণ উদঘাটনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং দোষী ব্যক্তিগণের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয় ।

বৈঠকে বিজ্ঞ আইনবিদগণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জমি/সম্পত্তি সংক্রান্ত মামলাগুলো পরিচালনার জন্য কমিটি সুপারিশ করে। তাছাড়া, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান কমপ্লেক্স ভবনে অবৈধভাবে দখলকৃত দোকান, চিলেকোঠা, সিঁড়ি এবং নবম তলায় দাহ্য পদার্থের দোকান দ্রæততম সময়ের মধ্যে খালি করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে তথ্য অধিকার আইন অনুসরণ না করে কোন তথ্য উপাত্ত প্রচার বা প্রকাশ না করা এবং নাগরিক টিভি’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

এছাড়া, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক উপ-মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম এর দুর্নীতি সংক্রান্ত সকল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার যাবতীয় পেনশন ও অন্যান্য সুবিধাদি বন্ধ রাখার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

The Legal Voice 24 News Archive

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930